দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে গ্রুপ 'এফ' এর ম্যাচে মুখোমুখি হয়েছিল তিউনিসিয়া ও সুইডেন। ফিফা র্যাঙ্কিং ও শক্তিমত্তার পার্থক্য মাঠে আজ দেখা গেল। তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে সুইডেন।
ফিফা র্যাঙ্কিংয়ে তিউনিসিয়া থেকে ২১ ধাপ এগিয়ে থাকা সুইডেন বল দখলে পিছিয়ে থাকলেও, আক্রমণে বেশ এগিয়ে ছিল। ম্যাচের প্রথম গোল করতে বেশি সময় নেয়নি ইউরোপের দেশটি। ম্যাচের সপ্তম মিনিটে ইয়াসিন আয়ারি সুইডেনকে এগিয়ে দেন।
এরপর ৩০ মিনিটে আসে সুইডেনের দ্বিতীয় গোল। লিভারপুলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের পা থেকে আসে দ্বিতীয় গোলটি। তবে প্রথম হাফেই এক গোল শোধ দেয় তিউনিসিয়া। ৪৩তম মিনিটে ওমার রেকিক গোল করে তিউনিসিয়াকে ম্যাচে ফেরান।
তবে দ্বিতীয় হাফে আবারও দুই গোলের লিড পেয়ে যায় সুইডিশরা। ৬০তম মিনিটে তিউনিসিয়ার এক ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান ইসাক। তিনি পাস বাড়িয়ে দেন আর্সেনালের স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেসকে। বল পেয়ে ঠাণ্ডা মাথায় তা জালে পাঠান তিনি।
শেষ দিকে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঢোকান ম্যাটিয়াস সভানবার্গ। বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিটের মধ্যেই তিনি গোল করেন। বাড়ানো সময়ে নিজের দ্বিতীয় ও সুইডেনের পঞ্চম গোলটি করেন আয়ারি। আর তাতেই বড় জয় নিশ্চিত হয় সুইডেনের।
আগামী ২০ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে সুইডেন। অপরদিকে, ২১ জুন তিউনিসিয়ার প্রতিপক্ষ জাপান।
কেএম